বিএনপির ২৮ অক্টোবরের ঢাকা সমাবেশের দিন থেকে ডাকা হরতাল-অবরোধে সারা দেশে ২৮৫ যানবাহনে আগুন দেয়া হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কভার্ড ভ্যান, ৮টি মোটরসাইকেল ও অন্য বাহন পুড়েছে ২৯টি। রোববার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা।
এতে ২৮৫টি যানবাহনের পাশাপাশি ১৫টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সংস্থাটি জানায়, সবশেষ রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টায় চারটি বাসে আগুন দেয়া হয়েছে। এর মধ্যে ঢাকায় তিনটি এবং কুমিল্লায় একটি বাস ভস্মিভূত হয়েছে।






















































