বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন সদ্য কারামুক্ত দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) রাত ৮টার পর মির্জা ফখরুল গুলশানে খালেদা জিয়ার বাসা ‘‘ফিরোজা’’য় যান। বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে বেরিয়ে আসেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
তিনি জানান, অন্তত ঘণ্টাখানেক সময় কথা বলেছেন খালেদা জিয়া ও মির্জা ফখরুল।
























































