পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর আব্দুল্লাহপুরে জড়ো হতে শুরু করেছেন বিএনপি নেতাকর্মীরা। বুধবার সকাল ৮টা থেকে দলটির নেতাকর্মীরা সেখানে জড়ো হতে শুরু করেন।পদযাত্রা শুরুর স্থানে ট্রাকে অস্থায়ী মঞ্চ দেখা যায়। সেখানে আসতে শুরু করেছেন দলের কেন্দ্রীয়সহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
তবে নির্ধারিত সময়ের চেয়ে কিছুটা দেরিতে পদযাত্রা শুরু হবে বলে জানিয়েছেন দলটির নেতৃবৃন্দ। বিকেল ৪টায় যাত্রাবাড়ী চৌরাস্তায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।পদযাত্রাটি উত্তরার আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে যাবে যাত্রাবাড়ী (চৌরাস্তা) পর্যন্ত। অন্যদিকে আবদুল্লাহপুরের পলওয়ে মার্কেটের সামনে সমাবেশ শেষে পদযাত্রা শুরু করবে দলটি।





















































