যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ‘বিএনপি-জামায়াত অপশক্তিকে রুখে দিতে অতীতের মতো শনিবারের শান্তি সমাবেশে রাজপথে সর্বোচ্চ উপস্থিতি নিয়ে অংশ নেবে যুবলীগের নেতাকর্মীরা।’
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেলে রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে ঢাকা-৮ আসনে মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে আয়োজিত ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রায়’ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘শুধু এ সমাবেশ নয়, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ার স্বপ্ন বুকে নিয়ে নির্বাচনের আগ পর্যন্ত আমাদের প্রতিটি নেতাকর্মী রাজপথে থাকবে। কোনো অনির্বাচিত-অসাংবিধানিক সরকার যেন ক্ষমতায় না বসতে পারে সে দিকে আমাদের প্রতিটি নেতাকর্মী সজাগ ও সোচ্চার থাকবে। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে একটি প্রতিযোগিতামূলক ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে। শেখ হাসিনার যুবলীগের কর্মীরা কোনো শর্টকাট নির্বাচনের স্বপ্ন দেখে না। আমরা প্রতিযোগিতামূলক নির্বাচনকে বিশ্বাস করি।’
এসময় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. হাবিবুর রহমান পবন, মো. মোয়াজ্জেম হোসেন, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান মাসুদ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক মো. শামছুল আলম অনিক, শিল্প ও বাণিজ্য সম্পাদক মো. আবদুল হাই, উপ-দপ্তর সম্পাদক মো. দেলোয়ার হোসেন শাহজাদা, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হাসান সুপ্ত, উপ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক এনআই আহমেদ সৈকত, উপ-কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মোল্লা রওশন জামির রানা, উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গোলাম কিবরিয়া শামীম, ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজাসহ কেন্দ্রীয় মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
























































