সাভার জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিশ্বের ১২টি দেশের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর ডিজিএফআই’র মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে ভারত, মিয়ানমার, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অষ্ট্রেলিয়া, চীন, ইন্দোনেশিয়া, নেপাল, প্যালেসটাইন, তুরষ্কের সেনা কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় তারা বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন।পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর এবং স্মৃতিসৌধ পরিদর্শন করেন তারা। এসময় বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তারা একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করেন।
সুত্র: উত্তরণবার্তা
























































